বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই: বুবলী

সিনেমা মুক্তিকে ঘিরে জোরসে প্রচারণা চালাচ্ছে ‘প্রহেলিকা’ টিম, যার একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। সদ্য উন্মুক্ত হল সিনেমাটির একটি ক্যারেক্টার পোস্টার যেখানে বুবলীকে দেখা গিয়েছে খাঁচাবন্দি রূপে!

সেই পোস্টারের ট্যাগলাইনে লেখা, ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’! যদিও ‘প্রহেলিকা’র গল্পের সঙ্গে মিল রেখে এমনটি লেখা হয়েছে।

বুবলীর ভাষ্য, ‘দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। গল্পের অর্পা দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে সিনেমাজুড়ে।’

গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রহেলিকার পুরো জার্নিটা আমার জন্য মুগ্ধতার নাম। আমরা মেয়েরা অনেক বেশি আবেগ প্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা, না বলা কথা একসেপ্ট করে তার পাশে থেকে কিভাবে নিজের জীবনটা সুন্দর করা যায় সেসব কিছুই আছে গল্পে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com