বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদে আসছে না ‘অন্তর্জাল’, নতুন মুক্তি ২১ জুলাই

মুক্তির ঘোষণা দিয়েও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে না বহুল প্রতীক্ষিত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সিনেমাটির মুক্তি পেছাচ্ছে বলে শোনা যাচ্ছে।

কাজ সম্পূর্ণ না হওয়ায় আগামী ঈদে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। ঈদের পর আগামী ২১ জুলাই ‘অন্তর্জাল’ মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমাটির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

তিনি বলেন, ছবির প্রচারণামূলক একটি গানের শুটিং বাকি আছে এখনো। সেটি ঈদের আগে বা পরপরই শুটিং করার কথা আছে। গতকাল রাতে ছবির টিম থেকে মেসেজ পেয়েছি। আজ সকালেও সবার সঙ্গে কথা হয়েছে ছবিটি ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না।

তিনি জানান, নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে ঈদে আসছে না ‘অন্তর্জাল’। এটি নিয়ে তখন ছবির পরিচালকসহ টিমের কেউই মুখ খোলেননি। তবে সেই গুঞ্জনই এখন সত্যি হলো।

এর আগে পরিচালক দীপঙ্কর দীপন জানিয়েছিলেন, এই ছবিটি এখন পর্যন্ত করা সবচেয়ে কঠিন প্রজেক্টগুলোর মধ্যে একটি, যেখানে রোবট, সাইবার-ওয়ারফেয়ার, ড্রোন, হলোগ্রাফিক চরিত্র এবং আরও অনেক কিছু রয়েছে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির একটি গান, যা দর্শকদের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার উন্মোচিত হয়েছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com