বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৬৭৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৬১ জন।

মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৭৮ জনের মধ্যে ঢাকায় ৪২৯ জন এবং ঢাকার বাইরে ২৪৯ জন।

জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১০০ জন এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ হাজার ৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৮৪ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৭৮৭ জন।

এসময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৪১ জন। তাদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৩৬ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ২০৫ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com