বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিয়ে করেছেন ফারিয়া

আবার সাইয়ের সুর বেজে ওঠলো নাট্যপাড়ায়। বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। গতকাল বৃহস্পতিবার ঘরোয়াভাবেই অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে। তবে তিনি তার স্বামীর নাম প্রকাশ করেননি। তবে শগিগিরই স্বামীর নাম প্রকাশ করবেন এবং অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবেন।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই দিয়েছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, সবার দোয়া চাই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে কাকে বিয়ে করেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি ফারিয়া।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই হাজার হাজার নেটিজেনদের প্রতিক্রিয়া দিয়েছেন।

একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, প্রিয় আপু, দিনের প্রথম সুসংবাদ শুনে ভীষণ খুশি হলাম। অনেক দোয়া ও ভালোবাসা রইল। পোস্টে একজনের কমেন্টের জবাবে ফারিয়া জানান, ঘরোয়াভাবেই কাবিন সম্পন্ন হয়েছে।

তবে কাকে বিয়ে করেছেন সেটা গোপন রাখায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন সেই মানুষটার ছবি প্রকাশ করতে।

সৌন্দর্য প্রতিযোগিতায় লাখ সুপারস্টার “চ্যানেল-আই” এর ২০০৭ সালের বিজয়ী হলেন ফারিয়া শাহরিন। যিনি একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। যিনি যার অভিনয় দক্ষতার মাধ্যমে অসংখ্য টেলিভিশন নাটক এবং শোতে অভিনয় করেছেন।এছাড়াও ফারিয়া শাহরিন বাংলাদেশের নাটক শিল্পের অনেক নামিদামি অভিনেতার সাথেও কাজ করেছেন।ফারিয়া “কোথা দিলম” নামক বাংলা লিংকের টেলিভিশন বিজ্ঞাপন এ উপস্থিত হওয়ার জন্য ব্যাপকভাবে উল্লেখযোগ্য।এছাড়াও ফারিয়া কিছু পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী এবং সংবাদপত্রের সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার কারণে মডেল শোবিজ অংকনে আলোচনায় আসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com