শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আবারও পেছাল ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি

মুক্তির ঘোষণা দিয়েও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ থেকে সরে দাঁড়ায় বহুল প্রতীক্ষিত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। তখন জানানো হয়েছিল, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সিনেমাটির মুক্তি পেছানো হচ্ছে। এরপর তারা নতুন মুক্তির তারিখ ঘোষণা করে ২১ জুলাই।

তবে এবারও পেছাল সিনেমাটির মুক্তি। এবার সিনেমাটি নিয়ে নতুন মুক্তির তারিখ জানাল সিনেমাটির টিম। ‘অন্তর্জাল’ দেশ ব্যাপী মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। তাদের অফিশিয়াল পেজ থেকে এমনটাই নিশ্চিত করা হয়।

তারা জানান, বাংলাদেশের প্রথম সাইবার থি্রলার চলচ্চিত্র অন্তর্জাল এবারের ঈদে আসবার কথা ছিল- সেই সাথে কথা ছিল একই সাথে অনেক গুলো দেশে মুক্তি পাবার। শেষ সপ্তাহে আমরা সেই জায়গা থেকে সরে আসি। কারণ হিসেবে তারা জানান, আমরা চেয়েছি সবগুলো সিনেমা ব্যবসা করুক এবং বাংলাদেশের সিনেমাহলের ব্যবসা ঈদে কেন্দ্রীক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেসা হল টিকে থাকতে পারবে না।

দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com