বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একাকিত্বের সঙ্গে যুদ্ধ করছেন বুবলি

চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাস যখন যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তখন শবনম বুবলি একাকি বাংলাদেশে সময় কাটাচ্ছেন। অবশ্য তার সাথে রয়েছে শাকিব খানের ছোট সন্তান বীর। প্রচণ্ড ব্যবস্থার মাঝেও বুবলি শাকিবকে মিস করেন। সেটা তিনি অকপটে স্বীকার করেছেন অনেক বার। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ শাকিব খানের দ্বিতীয় স্ত্রী তিনি আর প্রথম স্ত্রী অপু বিশ্বাস। শাকিব-বুবলি বিয়ে প্রকাশ্যে আসার পর এবারই প্রথম অপু শাকিব খান একসাথ হয়েছেন। অন্যদিকে এই সময় পূজাচেরীও আমেরিকায় অবস্থান করছেন। সব মিলিয়ে বুবলির মন ভালো নেই।

এবারের ঈদে চিত্রনায়িকা বুবলীর দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’, অন্যটি চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’। স্বাভাবিকভাবেই ঈদটা বুবলীর জন্য বেশ স্পেশাল। তবে ক্যারিয়ারে বৃহস্পতি তুঙ্গে থাকলেও ব্যক্তি জীবন বেশ হতাশায় কাটছে নায়িকার।

ঈদে মুক্তি পাওয়া সিনেমার প্রচারে বিভিন্ন মাধ্যমে বুবলীকে দেখা গেলেও অধিকাংশ সাক্ষাৎকারেই স্থান পেয়েছে ব্যক্তি জীবন। অনেক সময় ওই সব অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে কান্না করতেও দেখা গেছে তাকে।

তার মুখের বক্তব্য, সন্তান বীরকে নিয়ে বেশ কঠিন সময় অতিক্রম করছেন এ চিত্রনায়িকা। নিজের সব কাজ সামলে তারপর সন্তানকে সময় দিতে হচ্ছে। যদিও বীরকে নিয়ে এই সংগ্রাম বুবলীর প্রথম থেকেই। যখন বীর পৃথিবীর আলো দেখেনি তখন থেকেই অভিনেত্রী নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে এমন কি সব চেয়ে প্রিয় মানুষটার সঙ্গেও যুদ্ধ করেছেন। যুদ্ধটা ছিল একাকিত্বের। মাতৃত্বকালীন নিজের পাশে কাউকে ঠিকঠাক পাননি অভিনেত্রী। অনেকটা একাই সামলাতে হয়েছে সব কিছু।

এসব তথ্য বুবলী গণমাধ্যমকে নিজেই দিয়েছেন। জানিয়েছেন, সেই সময় আমেরিকার মতো দেশে তাকে সঙ্গ দেওয়ার মতো লোক ছিল না। এমনকি করোনার সময়ে বীরের বাবার সঙ্গে যোগাযোগ করেও তার নাগাল পেতে কষ্ট হয়েছে তাকে। তারপরের ঘটনা সবার জানা। তবে কোন এক অদৃশ্য কারণে বুবলী থেকে দূরে রয়েছেন শাকিব খান। যদিও বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, দুজন আর দুজনার নেই, তাদের মধ্যে দূরত্ব এখন অনেক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com