বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অনুমতি ছাড়া হুমায়ূনের নাটক-সিনেমা প্রদর্শন বন্ধের দাবি শাওনের

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন গাজীপুরে নুহাশ পল্লীতে স্বামীর ১১তম মৃত্যু দিবসের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, হুমায়ুন আহমদ চলে গেছেন ১১ বছর। খুবই দুঃখজনক হলেও সত্য হুমায়ুন আহমদের বহু নাটক, সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে কোন রকম চুক্তিপত্র ছাড়াই তার সৃষ্টিকর্ম প্রদর্শন করা হচ্ছে। হুমায়ুন আহমদ বেঁচে থাকতেও তারা এসবের জন্য অনুমতি নেয়নি, মৃত্যুর পরও তার উত্তরাধিকার কারোর সাথে চুক্তি বা মৌখিক অনুমতিও নেয়নি। দেশের এসব ওটিটি প্ল্যাটফর্ম কতৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদের একজনকে উকিল নোটিশও পাঠিয়েছি, কিন্তু তিনি এটি গ্রহণ করেননি এবং আমাদের সাথে যোগাযোগ করেননি। ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ূন আহমেদের নাটক সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com