বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বীরের জন্য কি শাকিবের মায়া হয় না

ঢাকায় সিনেমার জনপ্রিয় দুই নায়িকা শবনম বুবলি ও পরীমনি যেন একই নৌকার বাসিন্দা। তারা দুইজন এখন একই পরিস্থিতিতে। দুই জনের স্বামী আবার জনপ্রিয় দুই নায়ক শাকিব খান ও শরিফুল রাজ। কিন্তু সন্তান নিয়ে দুই জনই একা লড়াই করছেন। তাদের স্বামী তাদের কাছে নেই। একদিকে সন্তান কোলে নিয়ে পরীমণি বলছেন আমিই তোমার বাপ, আমি তোর মা। অন্যদিকে বুবলি বলছেন আমার রাজপুত্রই আমার পৃথীবি। কিন্তু এসময় তাদের স্বামীরা কি করছেন? রাজ সামাজিক মাধ্যমে সন্তানের কপালে চুমু খাওয়ার ইচ্ছে পোষণ করে হেনেস্তার স্বীকার হয়েছেন। কারণ তিনি ইচ্ছে করলেই তো হাসপাতালে যেতে পারতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর কি দরকার ছিলো। অন্যদিকে শাকিব খান মার্কিন যুক্তরাষ্ট্রে আনন্দে মেতেছেন তার প্রিয়তমা ছবি প্রচারণায় গিয়ে। অবশ্য সেখানে তার সঙ্গে রয়েছেন তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস।

জানা যায়, সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে একসঙ্গে ঘুরছেন, হাজির হচ্ছেন ঘরোয়া অনুষ্ঠানেও।

শনিবার (১৫ জুলাই) ফাঁস হয় শাকিব-অপুর ভিডিও। যেখানে দেখা যায়, শাকিব খান একটি খাবারের দোকান থেকে ছেলে জয়ের হাত ধরে বের হচ্ছেন। পেছন পেছন আসছেন অপু। এরপর কালো রঙের একটি গাড়িতে করে চলে যান তারা। এরপর থেকেই গুঞ্জন বেশ জোড়ালো হয় তাহলে কি পুনরায় এক হচ্ছেন তারা! ভক্তদের এমন প্রশ্নে অবশ্য তেমন কোনো ইঙ্গিতই দেন নি কেউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com