মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডেঙ্গু আক্রান্তদের ২৪ শতাংশই শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্তদের প্রায় ২৪ শতাংশই শিশু। জ্বরের পাশাপাশি ডায়রিয়া ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাদের। এজন্য শারীরিক যেকোনো অস্বাভাবিকতায় চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এই সময়ে, আক্রান্ত ২৪ হাজারের মধ্যে অন্তত ৫ হাজার ৮০০ জনের বয়স ১৮ বছরের নিচে। আর ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে অন্তত ২৫ শিশু।

রাজধানীর মুগদা হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে শুধু ডেঙ্গু রোগীই ভর্তি আছেন ৫১০ জনের বেশি। এর মধ্যে অন্তত ৩০ ভাগ শিশু। এই হার বাড়ছে প্রতিদিন।

ডেঙ্গু আক্রান্ত এক শিশুর বাবা বলেন, জ্বর ভালো হওয়ার পর ডায়রিয়া, নিউমোনিয়া আর খিঁচুনি দেখা দিচ্ছে। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়েছে।

শিশুদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান। ডায়রিয়া, নিউমোনিয়া কিংবা খিঁচুনিসহ যেকোনো অস্বাভাবিকতা দেখা দিলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন তিনি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সচেতন করতে স্কুলে প্রচার চালাচ্ছে ডিএনসিসি। নাগরিকদের অসচেতনতার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। তিনি জানান, আগামী অর্থবছরে এডিস নিয়ন্ত্রণে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে মশা নিয়ন্ত্রণ ও যন্ত্রপাতির জন্য ১১৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com