মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫২ জন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীর নাম জাহানারা বেগম (৩৯)। সে রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের আগমরী গ্রামের মো. ইউনুসের স্ত্রী।

শুক্রবার ভোরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ হাসপাতালটি ভর্তি করা হয় জাহানারা বেগমকে।

এ বছরে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে একজন মারা গেলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৩ জন রোগী। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৪৫ জন। আর শুক্রবার এই প্রথম একজন মারা গেলেন। অন্যদিকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৩ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা ১০২ জন।

এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৬, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৮ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৭, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৩, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে জেলার সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

হঠাৎ ডেঙ্গু বৃদ্ধিতে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, এডিস মশার লার্ভা নিধনে ফরিদপুর পৌরসভা থেকে ওষুধ স্প্রে করা হচ্ছে। পৌরসভার কাউন্সিলরদের জনগণকে সচেতন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিং ও লিফলেট প্রচারের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে কয়েকদিন ধরে সচেতনতামূলক পরামর্শ প্রচারণা করা হচ্ছে। এছাড়া মশা নিধনে ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে বলে জানান এ মেয়র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com