মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. নাছির উদ্দিন পলাশ (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবার। গতকাল ২২ জুলাই শনিবার বেলা ৩ টার দিকে কুমিল্লা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন।

নিহত ব্যবসায়ী হাজীগঞ্জ বাজারস্থ পলাশ টেলিকমের সত্ত্বাধীকারী ও পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া আমির কাজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের প্রতিবেশি মো. জাহাঙ্গীর হোসেন ও ব্যবসায়ী নেতা জিসান আহমেদ ছিদ্দিকী জানান, গত কয়েকদিন ধরে ব্যবসায়ী মো. নাছির উদ্দিন পলাশ জ্বরে ভুগছিলেন। পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে তিন দিন পূর্বে তাকে কুমিল্লা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে পরীক্ষা-নিরিক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। আজ বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে গভীর সমবেদনা জানাতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com