বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন মাহফুজ

অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে এক আপত্তিকর মন্তব্য করেন মাহফুজ আহমেদ। এরপর নিজের ভুল বুঝতে পেরে অবশেষে ক্ষমা চাইলেন তিনি।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে মাহফুজ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি, ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। আমি ভুল করেছি তাই সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’

এর আগে একটি অনুষ্ঠানে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মাহফুজ। অনুষ্ঠানে তিনি জানান, প্রয়াত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়।

এই অভিনেতার ভাষ্য, ‘জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সব কিছু ফাইনাল ছিল। আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম বউয়ের কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’

তিনি আরও বলেন, ‘ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি, আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা তার স্বপ্নের ক্যারেক্টর। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত, মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম!’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com