বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘প্রিয়তমা’র পর এবার ‘রাজকুমার’

‘প্রিয়তমা’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন শাকিব খান ও হিমেল আশরাফ জুটি। দেশজুড়ে এখনও ‘প্রিয়তমা’র ঝড় বইছে। দেশ ও দেশের বাইরে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এরমধ্যেই পরিচালক হিমেল আশরাফ দিলেন নতুন খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাজকুমার’ সিনেমার স্ক্রিপ্টের ছবি পোস্ট করেছেন। আর সেখানে সবাই শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করছেন।

গেল বছরের মার্চে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান, যেটি নির্মিত হবে তার প্রযোজনা সংস্থা থেকে। এরপর সে বছরেই নায়কের জন্মদিনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে এবং সেখানে জানানো হয়, ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে জুলাইতে, এরপর বাকি অংশ বাংলাদেশে। তবে এরপর নানা কারণে ছবিটির কাজ শুরু হয়নি।

শোনা যাচ্ছে, চলতি বছরেই সিনেমাটির কাজ শুরু করবেন শাকিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com