শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নতুন নাটকে জোভান-ফারিণ

চলচ্চিত্র নির্মাণের সংখ্যা যখন কমে যাচ্ছে, প্রয়োজনা প্রতিষ্ঠানগুলোও একে একে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই নিয়মিত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধূমকেতু প্রোডাকশন’। সম্প্রতি ‘লাভ ইউ হেট ইউ’ নামে নতুন নাটকের মাধ্যমে দেশের শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করল ‘ধূমকেতু প্রোডাকশন’।

এটি ইউটিউবে প্রকাশের পরপরই বেশ সাড়া ফেলেছে। আর এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিণ।

ধূমকেতু প্রোডাকশনের কর্ণদ্বার রাফাত রহমান বলেন, ‘আমরা এরইমধ্যে নাটক নির্মাণের মধ্য দিয়ে ধুমকেতু প্রোডাকশন যাত্রা শুরু করেছি। আমরা এখান থেকে তরুণ নাট্যনির্মাতা, সম্ভাবনাময় তরুণ শিল্পীদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সুবিধা তৈরি করে দিবো। নাটক নির্মাণের বিষয়টি যেখানে শুধুমাত্র মেধাতেই সীমাবদ্ধ নয়, এখানে অর্থনৈতিক ক্রিয়া প্রক্রিয়ারও যোগসূত্র রয়েছে। আমরা ভালো কাজের জন্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবীদের কাজের সুযোগ করে দিবো’।

তিনি আরও বলেন, ‘নাটক নির্মাণের ক্ষেত্রে ধূমকেতু প্রোডাকশন যে কোনো নাট্যকার, নির্মাতা, নতুন কুশিলব ও কলাকৌশলীদের শিল্পমানকে অধিক গুরুত্ব ও শ্রদ্ধার চোখে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে বাংলা চলচ্চিত্রও প্রযোজনা করা হবে’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com