বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, তিন হাসপাতালকে জরিমানা

ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে মাদারীপুরে তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরের জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সরকারি তথ্য মতে, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফি ৩০০ টাকা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে সরকার নির্ধারিত ফি এর চেয়ে ২০০ টাকা করে বেশি ফি আদায় করছে তিনটি প্রাইভেট হাসপাতাল। ডেঙ্গুর এনএসআই ও আইজিজি এন্ড আইজিএম ফি ৩০০ টাকা, সিবিসি ৪০০ টাকা, সরকারিভাবে ফি নির্ধারণ করা হলেও কিছু হাসপাতালে এর বেশি আদায় করছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়া হচ্ছে -এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ নেওয়ার সত্যতা পাওয়া যায়।

পরে কলেজ রোড এলাকার ‘নুর জাহান সেলিম নিরাময় হাসপাতাল’কে ২০ হাজার টাকা, ‘প্লানেট হাসপাতাল’কে ১০ হাজার ও ‘ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান প্রায়ই পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com