বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। আর তার দুই স্ত্রী হচ্ছেন, বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে সম্প্রতি তিনি অপু বিশ্বাসের সঙ্গে আবার সম্পর্ক নতুন করে শুরুর ইঙ্গিত দিয়েছেন। এই প্রসঙ্গে অপু-বিশ্বাসও ইতিবাচক সাড়া দিয়েছেন। এই দুই নায়ক-নায়িকা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অন্তরঙ্গ সময় কাটিয়েছেন। অপরদিকে শনবম বুবলি তাদের সম্পর্ককে মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি সম্প্রতি সামাজিকে যোগাযোগ মাধ্যমে লিখেন বীর হলো তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বীরকে নিয়ে তিনি ভালো আছেন আর কিছু ভাবতে চাননা। বীরের বাবা-মা তিনিই। যদিও বীরের প্রতি শাকিব খানের মায়া রয়েছে। তবে তিনি বীরকে দেখতে আসেন না বহুদিন।
এই মুহূর্তে বাংলাদেশে শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা তুঙ্গে। তারা ফের একসাথে সংসার করবেন! এই নিয়ে বিস্তর পানিঘোলা। ২৭ জুলাই আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব-অপু ও ছেলে জয়। একটা লম্বা ছুটি কাটিয়ে এলেন। সেখানে থেকে সোজা কলকাতায় পৌঁছলেন অপু। কারণ, পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপুর ছবি ‘লাল শাড়ি’। এই ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজক হিসেবে এই প্রথম বার আত্মপ্রকাশ করলেন অপু। কলকাতায় পা দিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে জানালেন তাঁর উচ্ছ্বাসের কথা, শাকিব খানের সাথে সম্পর্কে ভবিষ্যৎ-সহ নানা প্রশ্নের উত্তর দিলেন অপু।