মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডুমুরিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

“আমরা সবাই দায়িত্ব নিব, ডেঙ্গু মুক্ত দেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল রবিবার সকালে মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বরসহ আলাদিপুর সড়কে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যদেন চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, আ’লীগ নেতা সুকৃতি কুমার মন্ডল, ইউনুচ আলী সরদার, চিত্তরঞ্জন সানা প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, বাড়িতে মশারি ও মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করা, বাহিরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা, এয়ারকন্ডিশন থাকলে তা ব্যবহার করা, ডেঙ্গুর লক্ষণ থাকলে দ্রুত ডাক্তার দেখানোসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com