মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডেঙ্গুর সঙ্গে আরও দুরকম জ্বর

দেশে এখন ডেঙ্গুর পাশাপাশি আরও দুই ধরনের জ্বর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যে বেশি পাওয়া যাচ্ছে ভাইরাসজনিত জ্বর। বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে আসা জ্বরের রোগীর অর্ধেক ডেঙ্গু ও অর্ধেক সাধারণ ভাইরাসজনিত জ্বরের রোগী। এ দুই জ্বরের পাশাপাশি ঢাকা শহরে উদ্বেগজনকসংখ্যক টাইফয়েড জ্বরের রোগীও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, কিছু নির্দিষ্ট উপসর্গের ভিত্তিতে ডেঙ্গু ও সাধারণ ভাইরাসজনিত জ্বরের রোগীদের আলাদা করা যাচ্ছে। কিন্তু টাইফয়েড জ্বরের উপসর্গ ডেঙ্গুজ¦রের সঙ্গে অনেকটাই মিলে যায়। সে কারণে এ মৌসুমে যে কারও জ্বর হলেই তাকেই ডেঙ্গু এনএস১ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, এখন দেশে তিন ধরনের জ্বর দেখা যাচ্ছে ও এ তিন ধরনের রোগীর সংখ্যাও অনেক। এগুলো হলো ডেঙ্গুজ্বর, সাধারণ ভাইরাসজনিত জ্বর বা ভাইরাল ফিভার ও টাইফয়েড জ্বর। পরীক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, কারও জ্বর হলেই ডেঙ্গু এনএস১ পরীক্ষা করে বাকি দুটি জ¦রকে আলাদা করে ফেলতে হবে। এতে চিকিৎসা সহজ হবে ও রোগীও দ্রুত সুস্থ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com