বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে বেশ আলোচিত হন চিত্র নায়ক জায়েদ খান। তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও তেমন সাফল্য পাননি। তবুও তিনি বেশ আলোচনায়। কারণ বিভিন্ন সময় নানান কর্মকাণ্ডের জন্য তিনি সামাজিক মাধ্যমে আলোচনায় থাকে। তার কাজ কারো পছন্দ হোক কিংবা না হোক তাকে নিয়ে ট্রল করতে বেশ মজা পান নেটিজেনরা। সম্প্রতি নারী কিসে আটকায় এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। এটি ঐখন সংবাদ মাধ্যমেও আলোচিত হচ্ছে।
জানা যায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের কণ্ঠ অথবা বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের স্মার্টনেস- কোনো কিছুই নারীদের আটকাতে পারেনি। প্রত্যেক্যের সঙ্গে তাদের জীবন সঙ্গিনীদের বিচ্ছেদ ঘটেছে। তাহলে নারীরা কিসে আটকায়? এমন প্রশ্ন এখন নেটদুনিয়ায়।
এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন দেশের জনপ্রিয় অনেক তারকা। এই তালিকায় আছেন চিত্রনায়কা অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ইয়ামিন হক ববি, তমা মির্জাসহ অনেকে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি জানান, নারীরা আটকায় জায়েদ খানে আর জায়েদ আটকায় সুন্দরীতে। নারীরা তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে।
জায়েদ খানের কথায়, ‘এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে। আমি আগেই বলেছি, সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়। এবার যুক্তরাষ্ট্রে গিয়ে আবারও তার প্রমাণ পেয়েছি। সব ছেলেরা আমার পোস্টে ব্যাড কমেন্টস করেছেন। তেমন এক স্বামী আমার পোস্টে বাজে কথা লিখেছিলেন। এর কিছুক্ষণ পর তার স্ত্রী আমার ইনবক্সে এসে বলেন, “ভাইয়া, কিছু মনে করবেন না। বাসায় শুধু আপনার কথা বলি, তাই আমার স্বামী বাজে মন্তব্য করেছেন।” ছেলেরা এখন আমাকে জেলাস করে।’
তিনি আরও বলেন, ‘এবার আমেরিকায় গিয়ে আমার বন্ধুরা বলেছে, তুমি শুধু ছেলে ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা। মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে বলবা না।’