মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌদিতে এক বছরে ভাঙল সাড়ে তিন লাখ সংসার

সৌদি আরবে গত এক বছরে সাড়ে লাখ নারীর তালাক হয়েছে। সম্প্রতি দেশটির পরিসংখ্যান সংস্থা প্রকাশিত ‘নারী প্রতিবেদন-২০২২’ থেকে এ তথ্য জানা গেছে। গতকাল শনিবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, তালাক হওয়া নারীদের বেশিরভাগের বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে। এই বয়সী ৫৪ হাজার নারীর গত বছর তালাক হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। এই বয়সী ৫৩ হাজার নারী গত বছর স্বামীর সংসার ছেড়েছেন। এছাড়া একই সময়ে বিধবা হয়েছেন দুই লাখ তিন হাজার ৪৬৯ জন নারী।

গালফ নিউজ বলছে, বিভিন্ন জরিপ, রেজিস্টারের তথ্য এবং ২০২২ সালের আদমশুমারির তথ্য গবেষণা করে এসব তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান থেকে আরেকটি বিষয় উঠে এসেছে। সেটা হলো- সৌদিতে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা বেড়েছে। কমেছে বেকার নারীর সংখ্যা। এছাড়া অর্থনেতিক ক্ষেত্রে এবং শেয়ার বাজারেও অবদান রাখছে নারীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com