সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত ২৭

দক্ষিণ রাশিয়ার দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে আগুন লেগে তিন শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।

সোমবার রাতে দেশটির দাগেস্তান প্রদেশের রাজধানী মাখাচকালাতে একটি হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত অটো মেরামতের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং বিস্ফোরণ ঘটে। এরপর আগুন কাছাকাছি একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। রাশিয়ার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স টিভি জানিয়েছে, অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে যে একটি একতলা ভবনে আগুন লেগেছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ শিশু রয়েছে।

রাশিয়ান জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ৬০০ বর্গ মিটার (৭১৫ বর্গ ইয়ার্ড) এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com