বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী তমা মির্জা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে তিনি জানিয়েছেন এ খবর।
পোস্টের ক্যাপশনে লেখেন, সরি কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু জানান, ১০৪ ডিগ্রি জ্বর।
গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। এই সিনেমায় তার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো।