বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
গেল ঈদে প্রচারিত হওয়া ‘শেষ ঘুম’ নাটকটি দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে। থ্রিলার ঘরানার এ কাজটি দেখে অনেকেই চাইছিলেন এর সিক্যুয়াল আসুক। অবশেষে দর্শক আগ্রহে নির্মিত হতে যাচ্ছে নাটকটির সিক্যুয়াল। এমনটাই জানিয়েছেন এর নির্মাতা রাগিব রায়হান।
তিনি জানান, নাটকটি প্রচারের পর অসম্ভব পরিমাণ সাড়া পেয়েছি। ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই ইতিবাচক প্রশংসা। দর্শকরা চাইছিলেন এটির সিক্যুয়াল আসুক। অবশেষে তা হতে যাচ্ছে।