শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় মৃত্যু ৫, ঢাকার বাইরে ২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৬ জনে।একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৭ জন ডেঙ্গুরোগী।

বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা সিটির এবং দুজন ঢাকার বাইরের বাসিন্দা।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ২১ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭ হাজার ১৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ৩৫৪ জন।

এছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১২ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২ হাজার ৮১৬ জন এবং ঢাকার বাইরের ৫৯ হাজার ৬৬২ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com