শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

জায়গা নেই হাসপাতালে, মেঝে-বারান্দায় ডেঙ্গু রোগী

ফরিদপুরে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী ভর্তি হচ্ছে জেলার বিভিন্ন হাসপাতাল গুলোতে। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে শয্যা সংকট। জেলায় গত দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরের হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন রোগীর মৃত্যু হলো।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড ছাড়িয়ে এখন রোগীরা থাকছেন হাসপাতালের বারান্দা, সিড়ির নীচে। গতকাল হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার লেনেও ছিলেন অনেক রোগী। তবে সেখান থেকে তাদের জায়গা হয়েছে হাসপাতালের বারান্দার মেঝেতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com