বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৫ লাখ টাকার খাট অভিনেতা ডিপজলের জন্য

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল। তিনি নিজে ছবি বানিয়ে একের পর এক খল চরিত্রে অভিনয় করেন। পরে অবশ্য নিজের ছবিতে তিনি খল চরিত্র ছেড়ে দিয়ে অন্য চরিত্রে অভিনয় করে। এমনকি নায়কের ভূমিকায়ও তাকে দেখা যায়। সে সময় থেকে তার অনেক ভক্ত তৈরি হয়। যারা তার অভিনয় ও সিনেমা পছন্দ করতেন। এখন ভক্তের সংখ্যা কমেনি। এবার তার এমন এক ভক্ত তার জন্য বানিয়েছেন ২৫ লাখ টাকা মূল্যের কাঠের খাট। বিশেষ করে তার ‘দাদীমা’ ছবিটি বেশ জনপ্রিয়তা পায়।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার আসবাব ব্যবসায়ী দুলাল মিয়া। ‘দাদীমা’ চলচ্চিত্রটি ২০০৮ সালে দেখে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভক্ত বনে যান তিনি। হৃদয়ে জাগে ভালোবাসা।

এরপর থেকেই নিয়মিত ডিপজলের চলচ্চিত্র দেখা শুরু করেন তিনি। এভাবে ডিপজলকে ঘিরে তার আবেগ আরও বাড়তে থাকে।

সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটালেন নান্দনিক খাট বানিয়ে। ডিপজলকে ভালোবেসে উপহার দিতে তিনি এ খাট তৈরি করেন। দুলাল এ খাটের দাম ধরেছেন ২৫ লাখ টাকা। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ খাটটি দেখতে তার দোকানে ভিড় জমাচ্ছেন।

জানা গেছে, তিন বছর আট মাসে দুলাল মিয়া নিজে কাজ করে এ খাট বানান। খাটটির দৈর্ঘ্য সাড়ে আট ফুট এবং প্রস্থ সাড়ে ছয় ফুট।

এটি তৈরিতে আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। ৩৮৭টি গোলাপ ফুলের নকশা এবং বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার হয় ৮০টি নাট।

স্থানীয় বাসিন্দা মো. জয়নাল বলেন, ‘দুলাল আমাদের এলাকার ভাতিজা। অভিনেতা ডিপজলকে মামা বলে ডাকেন। তার প্রতিটি সিনেমা দুলাল দেখেছেন। ডিপজলের কোনো পোস্টার পেলেই দোকানে এনে লাগাতেন। ডিপজলের প্রতি ভালোবাসা থেকেই এ খাট তৈরি করেছেন। দুলালের এ খাটটি ডিপজল গ্রহণ করলে তার স্বপ্ন বাস্তবায়ন হবে।’

দুলালের বড় ভাই মোহাম্মদ হুমায়ুন বলেন, ‘আমার ছোট ভাই এ খাট ডিপজলের জন্য তৈরি করেছেন। তিনি খাটটি অনেক শখ করে বানিয়েছেন। এ খাটের উছিলায় যেন ডিপজলের সঙ্গে দুলালের দেখা হয় এবং তা ডিপজল উপহার হিসেবে গ্রহণ করেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com