বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিরছেন ববিতা, তবে…

দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত কিংবদন্তি অভিনেত্রী ববিতা। একটা সময় তুমুল ব্যস্ত সময় পার করলেও এখন আর সিনেমাতে দেখা যায়না তাকে। সর্বশেষ আট বছর আগে তাকে দেখা গিয়েছিল নারগিস আক্তার পরিচালিক ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায়।

এরপর কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন কিন্তু সেটা আর হয়নি। তবে এবার তিনি জানিয়েছেন, আবারো অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে তার। সিনেমার গল্প নিয়ে কথাও চলছে।

এ মুহূর্তে কানাডায় ছেলের সঙ্গে অবস্থান করছেন তিনি। সেখান থেকে জানিয়েছেন, ভালো গল্প, চরিত্র ও নির্মাতা-কোনোটাই মনের মতো পাচ্ছেন না বলে ফেরা হচ্ছে না।

ববিতা বলেন, ‘কিছুদিন আগে দুজন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের গল্পই আমার বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের সিনেমার গল্প ভালো লেগেছে। তবে চূড়ান্ত না হলে তা বলা যাবে না।’

এদিকে অভিনয় ক্যারিয়ারের ৫৪ বছর পার করেছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। একই পরিচালকের ‘শেষ পর্যন্ত’ সিনেমায় নায়িকা হিসাবে অভিষেক। এটি ১৯৬৯ সালের ১৪ আগস্ট মুক্তি পায়। সেই হিসাবে গত মাসেই অভিনয় জীবনের ৫৪ বছর পার করেছেন ববিতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com