বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন গানের অপেক্ষায় আছি

নতুন কোনো গান করছেন? এখন নতুন কোনো গান করছি না। তবে রেকর্ডিং করা হচ্ছে। তবে এগুলো এখনই রিলিজ করা হচ্ছে না। যখন রিলিজ করা হবে তখন আপনাদের জানাব।

কোন মাধ্যমের গান বেশি টানে? প্লে-ব্যাকই বেশি টানে। কারণ, প্লে-ব্যাক যত সহজে যত বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সেটা আর কোনোভাবেই এটা করা যায় না। এ পর্যন্ত আমি ত্রিশ/পঁয়ত্রিশটি প্লে-ব্যাক করেছি। তবে আবার স্টেজ শোয়ের গানে যতটা সরাসরি দর্শক-শ্রোতা প্রতিক্রিয়া উপভোগ করা যায় সেটা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। সেদিক থেকে আমি স্টেজ শো’য়ের গানও বেশ উপভোগ করি। এছাড়া একক গানের প্রতিও আগ্রহ রয়েছে আমার।

স্টেজ শো কেমন চলছে? আবহাওয়ার কারণে গত দু’মাস ধরে তো স্টেজ শো হচ্ছেই না বলতে গেলে। টুকটাক ইনডোরেই যা কিছু স্টেজ শো হচ্ছে। সে কারণে আর সবার মতো আমারও তেমন স্টেজ শো হচ্ছে না। তবে চলতি মাস থেকে আবার শুরু হয়ে যাবে। সে রকম কয়েকটি প্রোগ্রাম নিয়ে কথাবার্তাও হয়েছে।

‘একটাই তুমি’র মতো সাড়া জাগানো গান কি হবে না? কোন গান কখন সাড়া পড়বে সে তো কেউ আগে থেকে বলতে পারে না। তবে এটা ঠিক তাহসানের সঙ্গে গাওয়া এই গানটি রিলিজ হওয়ার পর থেকে সবচেয়ে বেশি ‘ভিউ’ হওয়া গান। শুধু আমারই না, দেশের অন্যতম সর্বোচ্চ ‘ভিউ’ হওয়া গান। এরপর রাজ বর্মণের সঙ্গে গাওয়া ‘তোকে চাই’ও ভালো শ্রোতাপ্রিয় হয়েছে। আমার তো আরও অনেক গানেরই ভালো ‘ভিউ’ হয়েছে। অপেক্ষায় আছি আরও বেশি ভালো গান উপহার দিতে।

এখন ‘ভিউ’ দিয়েই সব জানতে হয়- সেভাবে তো শোনা যায় না! একটা সময় একক বা মিশ্র যে রকম গানই হোক, তখন অডিও ইন্ডাস্ট্রি সেটা সশব্দেই জানান দিত। আমার চারটি একক অ্যালবাম ছাড়াও মিক্সড অ্যালবাম হয়েছে ওই সময়টাতেই। এখন মিউজিক ভিডিওই ভরসা। আর ভরসা তার উপর ‘ভিউ’। এতেও এক ধরনের ভালো লাগা আছে। আগে তো একটা অ্যালবাম করতেই দীর্ঘ সময় চলে যেত। এখন খুব অল্প সময়েই একটা মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করা যায়। গানের জন্য এটাও ভালো দিক।

বর্তমানের কাদের গান আপনার ভালো লাগে? এভাবে তো বলা যাবে না। অনেকের গানই আমার ভালো লাগে। আলাদাভাবে তো কারও নাম বলতে পারব না। আমি সবার সব ধরনের গানই শুনি। আমি নিজেও বিভিন্ন আঙ্গিকের গান করি। তাই আমাকে সব আঙ্গিকের গান শুনতে হয়। তাই আলাদা করে কোনো পছন্দের কথা বলতে চাই না।

গান নিয়ে বিশেষ কোনো ভাবনা আছে? আমার ইচ্ছে নন স্টপ বেশি বেশি গান গেয়ে যাওয়া। আমার বিশ্বাস যত বেশি গানে থাকতে পারব, তত বেশি শ্রোতার হৃদয়ে থাকতে পারব। কারণ, আমি জানি গান ছাড়া আমার কিছুই থাকবে না একদিন। আমি যখন থাকব না, তখন তো শ্রোতাদের কাছে আমার গানের মধ্যে দিয়েই বেঁচে থাকব। সে জন্য আরও ভালো ভালো কথার গানে কণ্ঠ দিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com