বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জনের প্রাণহানি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৩০৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮৯৭ জন রোগী।

মৃত ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০), সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মৃত্যু ও নতুন রোগীর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক ও ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com