শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তৃতীয় ওয়ানডের আগে অসুস্থ তাসকিন

শেষ ম্যাচের দলে নেওয়া হয়েছিল তাসকিন আহমেদকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাকে খেলানোর পরিকল্পনাও ছিল। কিন্তু ম্যাচের আগের দিন হুট করে অসুস্থ হয়ে পড়েছেন এই পেসার। পেটের পীড়ার কারণে আজ অনুশীলনও করেননি তিনি।

তাসকিন কাল খেলতে পারবেন কি না সেটা টিম ম্যানেজমেন্টও নিশ্চিত না। অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনাই তাদের। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

দেবাশিষ চৌধুরী বলেন, ‘তাসকিনের কোনো ইনজুরি সমস্যা নেই। খাদ্যে বিষক্রিয়ার মতো একটা সমস্যা হয়েছে তার, পেট খারাপ হয়েছে। কোনো ইনজুরি নেই, আশা করি এটা ভালো হয়ে যাবে। ওর ব্যাপারে সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হবে।’

তৃতীয় ওয়ানডেতে তাসকিন খেলতে পারবেন কিনা, জানতে চাইলে বিসিবির এই চিকিৎসক বলেন, ‘সে খেলতে পারবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। এটা নিশ্চিত নয়। খাদ্যে বিষক্রিয়ায় সাধারণত বেশি সময় ধরে ভুগতে হয় না। তবে ঠিক হয়ে গেলে দেখতে হবে দুর্বলতা আছে কিনা। ক্লান্তি বা দুর্বলতা না থাকলে খেলতে সমস্যা হবে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com