সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

রোনালদোর গোলে আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদি ক্লাবটি। আর এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রæপ পর্বে পেল দ্বিতীয় জয়।

ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে খেললেও ধারার বিপরীতে গোল খেয়ে বসে আল নাসর। বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।

পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়াটাই যেন আল নাসরকে তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তার প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।

সমতা ফেরার পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। ৭২ থেকে ৭৭—৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।

২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com