মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জন্মদিনে আর কেক কাটবেন না অপু

আর কখনো জন্মদিনের কেক কাটবেন না বলে জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল ছিল নায়িকা জন্মদিন। দিনভর সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। এরমধ্যেই জানালেন এমন কথা।

শুধু তিনি নন, ছেলে জয়কেও কোনও দিন কেক কাটতে দেবেন না বলেও জানিয়েছেন অপু। এ প্রসঙ্গে নায়িকা বলেছেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনও জয়ের জন্মদিনে কেক কাটব না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটব না। কারণটা আড়ালেই রাখতে চাই।

এ বছর স্বামী শাকিবের উপস্থিতিতেই জয়ের জন্মদিন পালন করা হয়েছিল। তার পর একসঙ্গে তাদের আমেরিকাতেও দেখা গেছে। এরই মাঝে দর্শক মহলে জল্পনা, শাকিব এবং অপু আবার এক হবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com