সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। অসংখ্য গান গেয়ে তিনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তবে সঙ্গীত ক্যারিয়ারের শুরুর কিছুদিন পরই গানে অনিয়মিত হয়ে পড়েন এই শিল্পী। আশার কথা কয়েক বছর ধরে আবারো নতুন মৌলিক গান প্রকাশ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রঙ্গন মিউজিকের ব্যানারে ‘স্মৃতির দরজায়’ শিরোনামের তার নতুন গান প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন জামাল হোসেন।

সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফাহমিদা নবীর ভাই পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে ফাহমিদা নবীর সঙ্গে মডেল হয়েছেন আসাদুজ্জামান। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘স্মৃতির দরজায়’ গানে এতো মডার্ন কথা, কথা পড়েই আমি পঞ্চমকে গানটি সুর করতে বলি। তাহলে আমি গানটিকে ঘিরে যে প্রত্যাশা করেছিলাম, পঞ্চম যেন ঠিক তাই করেছে। পঞ্চম যে কী অসাধারণ সুর করেছে, সঙ্গীত করেছে তা জানতে হলে গানটি শুনতে হবে। গানের কথা, সুর এক কথায় দারুণ। আমি কেমন গেয়েছি জানিনা। তবে একটা কথা আমি বলতে চাই গীতিকবি জামাল ভাই যতটা ভালো লেখেন, আমার কাছে মনে হয় তিনি তার চেয়েও ভালো একজন মানুষ। জামাল ভাই, তার স্ত্রী ও তার সন্তান অর্থাৎ পুরো পরিবারই যারা বাংলাদেশের শিল্পী এবং শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। আমি মুহিনের হাত ধরেই রঙ্গন মিউজিকের সাথে সম্পৃক্ত হই। জামাল ভাই আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। তার মতো ধারককে আমরা হারাতে চাই না।

গীতিকবি জামাল হোসেন বলেন, রঙ্গন মিউজিকের মূল লক্ষ্য একের পর এক মৌলিক গান প্রকাশ করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই এখনো আমরা পথ চলছি। আমরা গানকে, গানের শিল্পীকে সম্মান করি। সেই ধারাবাহিকতায় আমরা ফাহমিদা নবী আপাকে পরম শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আমাদের পথচলায় যুক্ত হলেন পঞ্চম। এটাও আমাদের ভালো লাগার বিষয়। গান থেকে আমাদের খুব বেশি যে প্রাপ্তি আছে তা কিন্তু নয়। তারপরও আমরা গানের সঙ্গে থাকব, সবার অনুপ্রেরণা উৎসাহ এবং সহযোগিতা চাই।

প্রসঙ্গত বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এবং প্রতিনিয়ত নতুন নতুন মৌলিক গান প্রকাশ করছে গীতিকার জামাল হোসেনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রঙ্গন মিউজিক’। রঙ্গন মিউজিকেরই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নাটক, গান প্রকাশ হচ্ছে। মূলত শুদ্ধ সঙ্গীত প্রচার ও প্রসারের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে রঙ্গন মিউজিক। সেই সঙ্গে ভালো ভালো গল্পের নাটক অর্থাৎ সমাজে বিভিন্ন ধরনের বার্তা প্রদানের লক্ষ্যেও নাটক নির্মাণ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো ‘প্রহেলিকা’ সিনেমাটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এই প্রযোজনা সংস্থার শুরু থেকেই দেশবরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী সঙ্গে আছেন। এরই মধ্যে এখান থেকে ফাহমিদা নবীর বেশকিছু গান প্রকাশ হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com