রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আবারও শুরু সেলিব্রেটি ক্রিকেট লিগ, কাল ফাইনাল

এক অপ্রীতিকর ঘটনায় স্থগিত হওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগ আবারও শুরু হতে যাচ্ছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে এমনটাই জানিয়েছে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ শুরু হবে আগামীকাল (১৭ অক্টোবর)। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আগামীকাল রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির সদস্য অর্নিল রাব্বী জানায়, যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩। ১৮ জন করে মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা এতে অংশ নেন।

এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেলিব্রিটি ক্রিকেট লিগ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com