রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তবুও ৬০ লাখ টাকা বোনাস ঘোষণা করলেন সালাউদ্দিন

আর্থিক সংকটে থাকা বাফুফে সাম্প্রতিক সময়ে জাতীয় ফুটবলারদের বোনাস সংস্কৃতি চালু করেছে। সাফের সেমিফাইনালে খেলায় ৫০ লাখের পর এবার মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠায় ৬০ লাখ বোনাস পাচ্ছেন জামালরা।

মালদ্বীপকে হারালে বড় অঙ্কের বোনাসের ঘোষণা আগেই দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা ছিল বোনাস সংক্রান্ত বিষয়ে। সেখানে অনেকেই এই বোনাস সংস্কৃতির বিপক্ষে কথা বললেও শেষপর্যন্ত ৬০ লাখ টাকা বোনাস প্রদানের বিষয় অনুমোদিত হয়েছে।

সবমিলিয়ে তিন মাসের মধ্যে জামাল ভূইয়াদের জন্য এক কোটি ১০ লাখ টাকা বোনাস। জাতীয় ফুটবলারদের জন্য আকস্মিকভাবে এত বোনাস কেন- এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘এটা বিশ্ব ফুটবলের কালচার। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলব তারা আরো বেশি পায়।’

বাফুফে জাতীয় ফুটবলারদের বোনাস দিচ্ছে অন্য দিকে সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলো অংশগ্রহণ ফি, প্রাইজমানির কিছুই পায়নি। খেলা পরিচালনা করা রেফারিদের বকেয়া বিলও কোটির অঙ্কে। কোটি-কোটি টাকা বকেয়া রেখে বোনাসের যৌক্তিকতা প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি বলেন, ‘তাহলে তো জাতীয় দল বন্ধ করে দিতে হয়? রেফারি বিল, প্রাইজমানিও যেমন দিতে হবে বোনাসও দিতে হবে। দুটোই চালাতে হবে।’

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চার দিন ব্যবধানে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে। এত কম সময়ের মধ্যে বেশি দূরত্বে দুই ম্যাচ খেলার মধ্যে সংকট দেখছেন বাফুফে সভাপতি, ‘আমরা ইকোনমি ক্লাসে খেলোয়াড়দের যেভাবে পাঠাই সেভাবে অস্ট্রেলিয়ায় খেলে এসে ঢাকায় খেলা কঠিন। এজন্য অনেক দেশ বিমান ভাড়া করে। যেটা করা অনেক ব্যয়বহুল।’

বোনাস ঘোষণার সম্মেলন শেষ করে নিজ কক্ষে প্রবেশ করার এক মিনিট পরেই আবার সংবাদ মাধ্যমের সামনে আসেন সালাউদ্দিন। এসে আহ্বান জানিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন এই তিন ম্যাচে যদি কেউ স্পন্সর, পৃষ্ঠপোষকতা করতে চায় তাদের আমরা স্বাগত জানাই। কারো যদি কোনো পরিচিত কেউ থাকে বা আগ্রহী থাকে আমাদের জানাতে পারে।’ এত আর্থিক ঘাটতি, কোটি টাকা বকেয়ার মধ্যেও বোনাস চলমান রাখার প্রত্যয় সভাপতির কন্ঠে,‌ ‘ফিলিস্তন, লেবাননের পক্ষে ভালো করলে অবশ্যই আরো বেশি বোনাস হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com