বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কথা কাটাকাটির জেরে বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন, আহত ২

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুনায়েদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় ছুরিকাহত হয়েছে আরও ২ জন। শনিবার (২১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে । আহতরা হলেন, শাজাহানপুরের নন্দগ্রামের মোঃ গাফফারের ছেলে অটোরিকশা চালক জাকিরুল ইসলাম (৩০) ও সুজাবাদের আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হাসান (১৪)।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে একটি ইজিবাইকে জুনায়েদ ও তার দুই বন্ধু বেজোড়া যাচ্ছিল। যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মোটরসাইকেল আরোহীরা তাদের উপর হামলা করে। এ সময় তারা জুনায়েদসহ তার দুই বন্ধুকে এলোপাথারি ভাবে ছুরি মেরে চলে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । তাদের হাসপাতালে নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয় এবং অপর দু’জন চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com