বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেলান্দহে জেলা প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহ উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিউর রহমান। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি উপজেলার পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মো: শফিউর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসবটি দুর্গাপূজা উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে । তারা যাতে উৎসবটি ভালোভাবে পালন করতে পারে এজন্য সকল প্রস্তাতি গ্রহণ করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশোতুষ শাহা, সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র নাহা, উপজেলা নাট মন্দির কমপ্লেক্স এর সভাপতি প্রভাষক হারান চন্দ্র দাস প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com