মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় বেতন বৃদ্ধি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে। পুলিশ দফায় দফায় শ্রমিকদের সাথে আলোচনা করেও তাদের মহাসড়ক থেকে সরাতে না পেরে বেলা ১টার দিকে শ্রমিকদর সাথে সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ার শেল ছুড়ে লাঠিপেটা করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে সোমবার সকাল ৯ টায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এসময়ে আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকে। একপার্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে এবং সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা চলছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, দ্রব্যমুল্যের উধ্বগতির কারণে বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com