বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একের পর এক কর্মসূচি দেব, সরকার পালাবার পথ পাবে না: মান্না

আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এবারের লড়াই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লড়াই। এবারের লড়াই জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে।

তিনি বলেন, দখলদার সরকার দেশে, বিদেশে বন্ধুহীন, এতিম হয়ে পড়েছে। গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। আগামী ২৮শে অক্টোবর থেকে শেষ লড়াইয়ের শুরু। একের পর এক এমন কর্মসূচি দেব, ওরা (সরকার) পালাবার পথ পাবে না। কয়েকটা দিন অপেক্ষা করেন।

রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে যোগদান করে এক আলোচনা সভায় মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের জনগণকে বাঁচাতে সেই লড়াইয়ে আপনাদের সবাইকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সেই শেষ লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com