মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট

আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২৪ অক্টোবর) জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর রাজধানীর ইস্কাটনে বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান, আমির হোসেন আমু।

আমির হোসেন আমু বলেন, আমরা লক্ষ্য করছি, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিভিন্ন যে তৎপরতা, এটা আমাদের দেশের মানুষের কাম্য নয়। আমাদের দেশেরও একটা পক্ষের সংবিধান বিরোধী কার্যক্রম মনে হয় তাদেরই অনুসরণ করছে। এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এ ধারা অব্যাহত থাকা দরকার। আর এ জন্য সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। এতে আমাদের জোটের সমর্থন আছে। আমরা চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে।

জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত ১৪ দল বলে জানান আমু। জোটের সমন্বয়ক বলেন, নির্বাচনসহ যাই হোক, সংবিধানের মধ্যে থেকে হতে হবে। সংবিধান বিরোধী যেকোনো তৎপরতা আমরা প্রতিহত করবো।

আগামী ৩০ অক্টোবর ১৪ দলীয় জোটের ভিত্তিতে জনসভা করা হবে বলে জানান আমির হোসেন আমু। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা স্টেডিয়াম (বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট) গেট। সেখানে যদি আওয়ামী লীগ করে তাহলে আমরা জায়গায় করবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com