সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিএনপির সরকার গঠনের আশা নেই, আ. লীগ সর্বোচ্চ ১৬৬

আসন্ন ২০২৪ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আওয়ামী লীগ ১৪৮‑১৬৬টি আসন, বিএনপি ১১৯‑১৩৭টি, অন্যান্য দল ১৫টি আসন পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আবুল বারকাত।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে ‘ভোটারের মন ও আসন্ন ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল’ শীর্ষক একটি গবেষণার প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য প্রকাশ করেন তিনি।

গবেষণার প্রতিবেদন প্রকাশ করে অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৫৫টি আসনের ভাগ্য মোটামুটি নির্ধারিত। এগুলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভিত্তি আসন। এই ১৫৫টি ভিত্তি আসনের মধ্যে ৭০টি পেতে পারে আওয়ামী লীগ, ৭০টি বিএনপি এবং বাকি ১৫টি জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এলডিপি ও বিজেপি পেতে পারে।

তিনি বলেন, তবে বড় দুই দলের মধ্যে যেকোনো দলকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বাকি ৮১টি আসন পেতে হলে দোদুল্যমান ভোটারদের ভোটের ওপর নির্ভর করতে হবে এবং যেকোনো আসনে জিততে হলে দোদুল্যমান ভোটারদের ৫৬ শতাংশ ভোট পেতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com