সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের তল্লাশি

ঢাকায় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতারোধে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র‍্যাবের তল্লাশি চৌকি বসানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল থেকে শহরের চাষাড়া, দুই নম্বর রেলগেট, সাইনবোর্ড, মণ্ডলপাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ এলাকায় এসব তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি র‍্যাব- পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, কাঁচপুরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শহরের বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে।

তল্লাশি চৌকি থেকে ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। একইসঙ্গে শহরের মণ্ডলপাড়া, দুই নম্বর রেলগেট, চাষাড়া এলাকায় পুলিশ ও র‍্যাবের তল্লাশি চৌকি দেখা যায়।

এ ব‍্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগণের জানমালের রক্ষায় পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে না পারে বা কোনো ধরনের নাশকতার দ্রব্য বহন করে ঢাকায় প্রবেশ না করতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com