সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মারা গেছেন অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ

অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ আর নেই। ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এছাড়াও তার বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লিখেছেন।

রওনক হাসান বলেন, ‌‌‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।’

প্রয়াতকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘‘আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।’’

জানা যায়, তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে আজ শুক্রবার সিদ্ধান্ত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com