সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির মহাসচিবসহ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। বৈঠকের বিষয়বস্তু ছিল- প্রশাসনের পক্ষে থেকে সমাবেশের ভেন্যু পরিবর্তন করে অন্য কোনো জায়গায় করতে প্রস্তাব দেওয়া হলে করণীয় কী হবে এবং যদি অনুমতি না দেওয়া হয় তাহলে দলের পরবর্তী করণীয় কী হবে। ওই বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে।

আগামী ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com