বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গণপরিবহনশূন্য ঢাকায় চরম দুর্ভোগ

রাজধানীতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আজ। এ ছাড়া জামায়াতসহ অন্যান্য বিরোধী দলগুলোও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এই সমাবেশ ঘিয়ে নাশকতার শঙ্কায় গণপরিবহন চালানো হচ্ছে সীমিত পরিসরে। এতে দুর্ভোগে পড়েছেন নগরের যাত্রীরা। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন মোড়, মৎষ্য ভবন, শাহবাগ এবং কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

ভুক্তভোগীরা জানান, রাজনীতিবিদরা ক্ষমতার লড়াই করবেন আর ভোগান্তি পোহাব আমরা। আমরা এর থেকে মুক্তি চাই। দেশের মানুষ যেন শান্তিতে থাকেন রাজনীতিবিদদের সেদিকে লক্ষ রাখা উচিত।

চালকরা বলছেন, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না। এ ছাড়া অধিকাংশ বাসচালক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাড়া নিয়ে আসছেন। অল্প কিছু গণপরিবহন চললেও যাত্রী আছে ধারণক্ষমতার দু-তিনগুণ। মূলত নাশকতার শঙ্কা থেকেই বাস চলাচল সীমিত।

এদিকে দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে শুরু হবে বিএনপির মহাসমাবেশ। অন্যদিকে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দুপুর ২টায়। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।

এ ছাড়া জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে। কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে এলডিপি, মালিবাগ মোড়ে বিকেল ৩টায় সমাবেশ করবে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করবে ১২ দলীয় জোট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com