সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আরামবাগে ট্রাকের ওপর মঞ্চ বানাচ্ছে জামায়াত

রাজধানীর আরামবাগ মোড়ে ট্রাকের উপর সমাবেশের অস্থায়ী মঞ্চ বানাচ্ছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আরামবাগ মোড়ে অবস্থান নেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।

বেলা সাড়ে ১২টার দিকে সেখানে চারটি মিনিট্রাকে মঞ্চ তৈরির কাজ শুরু করে দলটি। এছাড়া সমাবেশের প্রস্তুতি হিসেবে গাছ ও বৈদ্যুতিক খাম্বায় মাইক ঝুলাচ্ছে নেতাকর্মীরা। আরামবাগ মোড় থেকে কমলাপুর মোড় পর্যন্ত জামায়াত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

এর আগে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিলেও সেখানে লিখিত অনুমতি পায়নি জামায়াত। এরপর শনিবার সকাল থেকে মতিঝিল এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। পরে বেলা ১২টার দিকে পুলিশ আরামবাগেই তাদের সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়।

সকাল ৯টার দিকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর মূল সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী ব্যারিকেডের একপাশে অবস্থান নেয়। সেখান থেকে তারা যেতে চান শাপলা চত্বরে। বেলা ১১টা পর্যন্ত পুলিশ তাদের আটকে রাখে একপাশে।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এসএম মোবারক হোসেনের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠক করে পুলিশ। আরামবাগ মোড়ের আল হেলাল পুলিশ বক্সের মধ্যে এ আলোচনায় বসেন তারা। বৈঠকে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com