বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরের বিএনপির এই মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসতে পারে।

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শনিবার ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও সমাবেশ করছে ঢাকায়।

দেখা গেছে, পুরানা পল্টন, দৈনিক বাংলা, কমলাপুর, কাকরাইল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, মৎস ভবন, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।

পুলিশি বাধা হামলা মোড়ে মোড়ে তল্লাশি গ্রেফতার উপেক্ষা করে সকালেই লোকারন্য হয়ে উঠে নয়াপল্টন। কাকরাইল উইলস লিটন ফ্লাওয়ার স্কুল থেকে ফকিরাপুল,বিজয়নগর সেগুনবাগিচা এলাকা মিছিলে মিছিলে সরগরম।

ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com