সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নারায়ণগঞ্জে রিজভীর নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল

নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা হরতাল সমর্থনে নানা ধরনের স্লোগান দেয়।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভুঁইয়াসহ শতাধিক নেতাকর্মী।

এদিকে হরতাল সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিলের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ করে দেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় নেতাকর্মীরা সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com