শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান

গাজীপুরের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেছেন গাজীপুরের মেয়র জায়েদা খাতুন। রোববার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে নাট মন্দিরে অনুষ্ঠিত এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র জায়েদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এস. এম সফিউল আজম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ও গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান। অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় এবং সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com