সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজধানীতে দেড় ঘণ্টায় তিন বাসে আগুন

সারা দেশে পালিত হচ্ছে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এ কর্মসূচির প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকা থেকে বাসে আগুন দেয়ার খবর এসেছে।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর ভিন্ন ভিন্ন এলাকায় দেড় ঘণ্টায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৯টা ৬ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শেকড় পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

বেলা ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুরের টাউন হল বাজারে পরিস্থান পরিবহন বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

এরপরের ঘটনাটি ঘটে বংশালের তাঁতিবাজার মোড়ে। বেলা ১০টা ২৮ মিনিটে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com